রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

হানিফ ফ্লাইওভারে স্বয়ংক্রিয় টোলে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে নগদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে স্বয়ংক্রিয় টোল পরিশোধের যে ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-আরএফআইডি রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন নগদ গ্রাহকরা। গত শুক্রবার থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। 

এতে বলা হয়, এ ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। সুবিধাটি পেতে প্রথমে ফ্লাইওভারের ওয়েবসাইটে (https://mmhf.com.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর সায়েদাবাদে সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করে নিজ গাড়িতে সাঁটিয়ে দিতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে যাতে টোল পরিশোধ হয়, সেজন্য নিবন্ধনের পরের ধাপে একই ওয়েবসাইটে ‘অ্যাড ট্রিপ অপশন’ থেকে ‘পে উইথ নগদ’ নির্বাচন করে দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

টোলপ্লাজা পার হওয়ার সময় নিবন্ধিত যানবাহনের গায়ে লাগানো বিশেষায়িত স্টিকার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে টোল পরিশোধ হয়ে যাবে। সেজন্য যানবাহনটিকে অটো-লেন ব্যবহার করতে হবে। তবে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা এই সুযোগ পাবে না।


নগদ’র চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, “মানুষের জীবনকে ক্যাশলেস করে ঝঞ্ঝাটমুক্ত করার পাশাপাশি এই সেবা গ্রহণ করে যানবাহন সহজেই ফ্লাইওভার পার হতে পারবেন। এতে গ্রাহকের সময় বাঁচবে এবং যা সামগ্রিকভাবে অর্থনীতিতে বাড়তি গতি আসবে।” 

আরো পড়ুন: ঋণ সুবিধার শর্ত শিথিলের প্রভাব পড়বে কি শেয়ারবাজারে?

ফ্লাইওভার ব্যবস্থাপনাকারী কোম্পানি ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এরফানুল আজীম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেই ঘোষণার সাথে তাল মিলিয়ে আমরা স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা করেছি। এতে যাবাহনের চালক ও যাত্রীদের বিপুল সময় ও দুর্ভোগ লাঘব হচ্ছে।”

এসি/ আই. কে. জে/

হানিফ ফ্লাইওভার টোল নগদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250